মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

আপলোড তারিখঃ 2020-08-28 ইং
মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- ইসমাইল হোসেন (২৬) ও রকি (২৫)। নিহতদের বাড়ি যশোর চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে। নওদা গ্রামের প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুতগতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদা গ্রামের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামের এক যুবক নিহত হন। আর সঙ্গে থাকা আহত রকিকে এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)