গাংনীতে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-08-28 ইং
গাংনীতে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ ও সড়ক পাঁকাকরণের দাবিতে মানববন্ধন এবং সড়কে ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুরের গাংনীর ধানখোলার বাগানপাড়ার বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের নারী-পুরুষেরা এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে গ্রামের মানুষের চলাচল ও ফসল ঘরে নিয়ে আসার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। সড়কের আইডি না থাকায় রাস্তাটি পাঁকাকরণের উদ্যোগও নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে মানুষের চলাচল ও মাঠের ফসল ঘরে তুলতে বেশ কষ্ট পেতে হয়। এদিকে, স্থানীয় চেয়ারম্যানের কোন উদ্যোগ নেই মর্মে অভিযোগ এনে সড়কে ধান রোপণ করে প্রতিবাদও জানান তাঁরা। বিশিষ্ট ব্যবসায়ী টোকন মিয়া জানান, সরকারের উদ্যোগ গ্রাম হবে শহর। এ উদ্যোগকে সফল করতে হলে গ্রামীণ এ সড়কগুলোকে পাকাকরণ করতে হবে। যাতে গ্রামের কৃষকেরা খুব সহজে অল্প খরচে মাঠের ফসল ঘরে তুলতে পারে। গ্রামেরই আরেক যুবক তোতা মিয়া বলেন, দেশের বিভিন্ন মাঠঘাটের সড়কগুলোও এখন পাঁকাকরণ করা হয়েছে। গাংনী উপজেলার কোনো এলাকার সড়ক আর মনে হয় আইডি খুলতে বাকি নেই। কিন্তু শুধু আমাদের এ সড়কটির আইডি খোলা হয়নি। কিন্তু এলাকার প্রায় শতাধিক পরিবারের মানুষের বসবাস। গ্রামের অধিকাংশ মানুষের কৃষি জমিও এ মাঠে। তাই মানুষের চলাচল ও কৃষি ফসল আনার ক্ষেত্রে এ মাঠটি গুরুর্ত্বপূণ যার ফলে ফসল আনা-নেওয়া ও জন চলাচলের জন্য সড়কটি পাকাকরণ জরুরি হয়ে পরেছে। তাই শতাধিক পরিবারের দূর্ভোগ লাগবে ও ফসল বহনে সহজীকরণে অনতিবিলম্বে সড়কের আইডি খুলে সড়কটি পাকা করণ করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)