শৈলকুপায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার

আপলোড তারিখঃ 2020-08-28 ইং
শৈলকুপায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ স্লোগানে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম। উদ্বোধন শেষে সারা দেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় পুলিশ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, জেলার ৬টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় খোলা হবে। পুলিশি সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। প্রতিটি বিট পুলিশিং অফিসে একজন এসআই, একজন এএসআই ও তিনজন করে কনস্টেবল থাকবে। তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করবে। তারপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এতে করে মানুষ দ্রুত পুলিশি সেবা পাবে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)