কালীগঞ্জে চিত্রা নদীতে অবৈধ বাধ, দুজনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-27 ইং
কালীগঞ্জে চিত্রা নদীতে অবৈধ বাধ, দুজনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ বাধ দিয়ে মা মাছ ও রেণু পোনা শিকারের অপরাধে মস্তবাপুর গ্রামের তৈয়ব আলী ও বুল্লাহ মিয়া নামের দুই ব্যক্তিকে মোট এক হাজার টাকা জরিমানা ও বাধ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনাটি ঘটেছে চিত্রা নদীর উপজেলার মস্তবাপুর ও ফরাসপুর গ্রামের অংশে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, চিত্রা নদীর মস্তবাপুর অংশে অবৈধ বাধ দিয়ে মা মাছ ও রেণু পোনা শিকার করা হচ্ছে খবর পেয়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের তৈয়ব আলী ও বুল্লাহ মিয়া নামের দুই ব্যক্তির উভয়ের কাছ থেকে ৫ শ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা আদায়সহ বিকেল পর্যন্ত অবৈধ বাধ অপসারণ করা হয়। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রেজা, প্রকল্প কর্মকর্তা মাসুম বিল্লাহ, এসআই রিফাত হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)