৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

আপলোড তারিখঃ 2020-08-27 ইং
৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পশুহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ক্যারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পশুহাট এলাকায় এসব অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্ব এ অভিযান চালানো হয়। জানা গেছে, নদী নালায় দেশীয় প্রজাতির মাছসহ অন্যান্য ছোট পোনা অবৈধ কারেন্ট জাল দিয়ে ধরায় মাছ শুন্য হয়ে পড়ছে জলাশয়গুলো। এসব অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধ করতে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গার পশুহাট এলাকায় অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে জাল বিক্রেতারা তাদের জাল ফেলে পালিয়ে যায়। এ সময় ১২ লাখ মিটার কারেন্ট জাল ভস্মিভূত করা হয়। যার অনুমানিক মূল্য ৬ লাখ টাকা। অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখিসহ পুলিশের একটি টীম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)