ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বর্তমানে ১৬৫ জন। গতকাল বুধবার রাতে সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ২৬ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ১২টি পজিটিভ। মেহেরপুর সদর উপজেলার ১ জন, গাংনী উপজেলার ৮ জন ও মুজিবনগর উপজেলার ৩ জন।
