মুজিবনগর সড়কে সংস্কার, ভোগান্তির অবসান

আপলোড তারিখঃ 2020-08-27 ইং
মুজিবনগর সড়কে সংস্কার, ভোগান্তির অবসান ছবির ক্যাপশন:
ইকবাল রেজা, কার্পাসডাঙ্গা: কার্পাসডাঙ্গা-মুজিবনগর চলাচলকারী পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান। কার্পাসডাঙ্গা কাস্টম মোড় থেকে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের রাস্তাটি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সংস্কার করলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। গতকাল বুধবার সকাল থেকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান রিপন, আওয়ামী লীগ নেতা, লুৎফর রহমান, শওকত আলী, রেজাউল করিম মিন্টু, মনিরুজ্জামান বিশ্বাস মেম্বর, ভাটা ব্যবসায়ী আব্দুল মান্নান, আব্দুল মালেক, পল্টু মিয়া, শহিদুল সর্দ্দার, আশারাফুল হক আশা, শহিদ বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্মসম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজী বকুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, জাফর, সাজ্জাদ, অপু সরকার প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)