আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও তার স্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2020-08-27 ইং
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও তার স্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: সস্ত্রীক করোনা আক্রান্ত জেলার কনিষ্ঠতম মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক ডিজিএম গোলাম মোস্তফা দুলাল ও তার স্ত্রী ফৌজিয়া মোস্তফার রোগমুক্তি কামনায় আলমডাঙ্গায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি তাঁরা করোনা পজিটিভ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার বাদ আছর আলমডাঙ্গা দারুস সালাম এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ তাদের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলমডাঙ্গার নবগঠিত ডায়াবেটিক সমিতি আয়োজিত দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, চুয়াডাঙ্গা জেলা জাসদের আহ্বায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম, সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী জোয়ার্দার, উপজেলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি অ্যাড. আকবর আলী, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল, সহসভাপতি মাসুদ রানা তুহিন, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ তরুণ ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সুজন ইভান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিক বিশ্বাস প্রমুখ। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আকরাম হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)