হিজলগাড়ী নলবিলায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-26 ইং
হিজলগাড়ী নলবিলায় সাপের কামড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী নলবিলা গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত পরশু সোমবার রাত আনুমানিক ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজার সংলগ্ন নলবিলা গ্রামের ইছানুরের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণির ছাত্র তাজমুলকে ঘুমন্ত অবস্থায় পায়ে বিষধর সাপে কামড় দেয়। পরে তার চিৎকার চেচামেচিতে বাড়ীর লোকজনের ঘুম ভেঙে গেলে তাকে দ্রুত গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে ঝাঁড় ফুঁ করার পর অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল আসরের নামাজের পর তাকে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)