আলমডাঙ্গার লক্ষীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

আপলোড তারিখঃ 2020-08-26 ইং
আলমডাঙ্গার লক্ষীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষীপুরে যুব উন্নয়ন সংস্থার সৌজন্যে মুজিবশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে হাসানুজ্জামান হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সানমুন আহাম্মেদ ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর-প্রাগপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. সামসুজ্জামান, সমাজসেবক ও ব্যবসায়ী জাহাঈীর আলম, টিংকু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, হারদী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ওমর মালিথা, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রিপন ও যুবলীগ নেতা জুয়েল। আরও উপস্থিত ছিলেন আমির মাস্টার, মারফর, মজিত, কবি গোলাম রহমান, সংগঠনের সদস্য নাজমুল, লিপন আহাম্মেদ লিপু, সজিব, সিহাব, নাজমুল মালিথা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)