প্রফেসর কামরুজ্জামান সভাপতি ও মনিরুজ্জামান সম্পাদক

আপলোড তারিখঃ 2020-08-26 ইং
প্রফেসর কামরুজ্জামান সভাপতি ও মনিরুজ্জামান সম্পাদক ছবির ক্যাপশন:
বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার আত্মপ্রকাশ ও শপথ গ্রহণ নিজস্ব প্রতিবেদক: আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদে নবগঠিত কমিটির পরিচিতি পর্ব ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা শাখার এ কমিটি আত্মপ্রকাশ করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানকে সভাপতি ও চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকের এসপিও মো. মনিরুজ্জামানকে সদস্য করে ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। কমিটির অন্য সদস্য হলেন- নির্বাহী সভাপতি চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, সহসভাপতি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, যুগ্ম সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পদক ও সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির ও ক্রীড়া অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আবু জাফর, অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাবিল হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম অর্থ সম্পাদক সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা রজিমুল হক, সাংগঠনিক সম্পাদক আলমডাঙ্গা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান বাচ্চু, চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক কিশোর কুমার কুণ্ডু, জীবনগরের ব্যবসায়ী লেলিন, সোনালী ব্যাংক কর্মকর্তা ফজলুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. রফিকুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার নুঝাত পারভীন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মুনজুর কাদের, আন্তর্জাতিক সম্পাদক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দপ্তর সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, নির্বাহী সদস্য আলমডাঙ্গা এম এস জোহা কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার শেখ আরমান আলী, দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র সাজেদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)