ঝিনাইদহে এতিম শিশুদের মধ্যে কৃষক লীগের ফল বিতরণ

আপলোড তারিখঃ 2020-08-26 ইং
ঝিনাইদহে এতিম শিশুদের মধ্যে কৃষক লীগের ফল বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক লীগ। জেলা কৃষক লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের উপদেষ্টা মণ্ডলী পরিষদের সাবেক সদস্য ও ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশীদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু এবং সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকীক। আরও বক্তব্য দেন জেলা কৃষক লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ইউনুস আলী জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক এস এম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক বি এম রাজিব হাসান রাজু, অর্থ সম্পাদক অ্যাড. আব্দুল খালেক সাগরসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। আলোচনা সভা শেষে এতিম শিশুদের মধ্যে ফল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)