হাসাদাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-08-26 ইং
হাসাদাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হাসাদাহ বাজারে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জীবননগর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মোল্ল্যা মো. সেলিম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল আলম নান্নু, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সুলতানা লাখি ও ডাকসু সদস্য ফরিদা পারভিন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে এই এজেন্ট ব্যাংকিং শাখার অ্যাঞ্জেল ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহাবুর রহমান উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন হাসাদাহ শাখার ম্যানেজার মশিউর রহমান আনন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)