সরোজগঞ্জের নয়মাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

আপলোড তারিখঃ 2020-08-25 ইং
সরোজগঞ্জের নয়মাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জের ভুলটিয়া নয়মাইল নামকস্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গরুভর্তি পাওয়ার-ট্রলিকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় বড় ধরণের ক্ষয়-ক্ষতি না হলেও ওই বাসের যাত্রীসহ প্রায় ১২ জন আহত হন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঢাকা মেট্রো-জ-১৪-১৯৮৬ রেজিস্ট্রেশনের এসআরএন এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ভুলটিয়া নয়মাইল বাজারের নিকট পৌঁছালে হঠাৎ করে সড়কে একটি ছাগল চলে আসে। এ সময় ছাগলটি বাঁচাতে চালক হার্ড ব্রেক করলে প্রথমে সামনে থেকে আসা গরুভর্তি পাওয়ার-ট্রলিকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে এ দুর্ঘটনায় আহতের উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করে। এ সময় ঘটনাস্থলে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই শহিদ হোসেন ও সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)