দর্শনা অফিস:
দর্শনা রেল বাজারের স্বর্ণপট্টিতে স্বর্ণ পালিশ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন এসিড রাখার দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জানা যায়, গতকাল সোমবার বেলা দেড়টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নের্তৃত্বে দর্শনা রেলবাজারের স্বর্ণপট্টির ব্যবসায়ী রুহুল আমিনের পালিশ কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনহীন এসিড রাখার দায়ে ৪০ হাজার টাকা এবং একই স্থানের আরেক ব্যবসায়ী আব্দুল আলিমের কারখানায় অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৯৫৬ সালের অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়ের করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন এই রায় প্রদান করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পেশকার কামরুজ্জামান ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ। এ সময় নির্বাহী মেজিস্ট্রেট দর্শনা রেল বাজার কমিটির নের্তৃবৃন্দের কাছে ওই দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়ে অল্প সময়ের মধ্যে লাইসেন্স করার জন্য নির্দেশ দেন।
