দামুড়হুদায় টাকা আত্মসাতের অভিযোগে দুই আদম ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-08-25 ইং
দামুড়হুদায় টাকা আত্মসাতের অভিযোগে দুই আদম ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় বিদেশে নিয়ে যাওয়ার নাম করে টাকা আত্মসাত করার অপরাধে দুই আদম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন তিতরামপুরের গোলাম মোস্তফার ছেলে মাসুম (৩৪) ও বাগাডাঙ্গা গ্রামের খোকন মণ্ডলের ছেলে লিখন মণ্ডল (২৬)। গত রোববার রাত ১০টার দিকে কুড়ুলগাছি থেকে তাঁদেরকে আটক করে পুলিশ। জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মোস্তাক আলীকে কাতারে নিয়ে যাওয়ার নাম করে তিন লাখ টাকা হাতিয়ে নেয় চাঁপাইনবাবগঞ্জের তিতরামপুরের গোলাম মোস্তফার ছেলে মাসুম ও দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের খোকন মণ্ডলের ছেলে লিখন মণ্ডল। পরে মোস্তাক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করলে তাঁদেরকে আটক করে পুলিশ। গতকাল সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)