ঝিনাইদহ জজ আদালতের কর্মচারীসহ করোনায় দুজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-25 ইং
ঝিনাইদহ জজ আদালতের কর্মচারীসহ করোনায় দুজনের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- পদ্মাকর ইউনিয়নের রক্ষীপুর গ্রামের মোদাচ্ছের হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৭৫) ও ঝিনাইদহ জেলা জজ আদালতের জারিকারক পবহাটী গ্রামের আব্দুল বারী জোয়ার্দ্দারের ছেলে সাইফুল ইসলাম (৫০)। এ নিয়ে ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত ১১ আগস্ট করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মাজেদা বেগম। পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। মাজেদা বেগমের অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার শ্যামলী এলাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে মৃত্যু ঘটে। এদিকে, ঝিনাইদহ জেলা জজ আদালতের জারিকারক মো. সাইফুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ১৭ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ২০ আগস্ট তাঁর পজিটিভ রিপোর্ট আসলে তাঁকে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে ২১ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার বিকেল পাঁচটায় তাঁর মৃত্যু হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি দুজনের লাশ দাফন করে। ঝিনাইদহ সদর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম দাফন কাজে নের্তৃত্ব দেন। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের লাশ গঠিত কমিটি এ পর্যন্ত ৪৪ জন করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে বলে উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)