শ্বশুরবাড়ির পুকুরে ডুবে জামাইয়ের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-25 ইং
শ্বশুরবাড়ির পুকুরে ডুবে জামাইয়ের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: জামাই এসেছেন বলে বাড়িতে সাজ সাজ রব। স্ত্রী ও শ্বাশুড়ী রান্না-বান্নায় ব্যস্ত। ছোট ছোট শ্যালক ও শ্যালিকারাও আনন্দ-ফূর্তিতে মশগুল। সন্ধ্যা ঘনিয়ে আসকে না আসতে আনন্দঘন পরিবেশে ছেদ পড়ে। গত রোববার বিকেলে পুকুরে গোসলে নামেন জামাই শাহ আলী (২২)। এরপর গভীর পুকুরে তাঁর সলিল সমাধি ঘটে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়ার এ ঘটনাটি ঘটেছে। শাহ আলী শৈলকুপা পৌর এলাকার আউশিয়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে ছোট শালিকাকে সঙ্গে করে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামেন জামাই শাহ আলী। পুকুর অনেক বড় ও গভীরতা বেশি হওয়ায় শখ করে সাঁতার দিতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)