ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলায় নতুন করে আরও ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ১৫৭ জনের রিপোর্ট এসেছে। যার ৪৬টি পজিটিভ। এসব রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৩০ জন সদর উপজেলার, গাংনী ১৫ জন এবং ১ জন মুজিবনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল বর্তমানে ১৫৫ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি বর্তমানে ৯১ রোগী শনাক্ত হয়েছেন সদর উপজেলায়, গাংনী ৪৯ জন ও মুজিবনগর উপজেলায় ১৫ জন। এদিকে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ২৫৮ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১৫৫ রোগী বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১০ জন।
