জীবননগরে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2020-08-25 ইং
জীবননগরে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত রোববার রাত সাড়ে আটটার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্বাস আলী (৩২) খয়েরহুদা গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত আব্বাস আলী অভিযোগ করে বলেন, ‘খয়েরহুদা গ্রামের আজির ছেলে মাদকসেবী আহাদ আলী (২৭) প্রতিদিন সন্ধ্যায় খয়েরহুদা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পাশে বসে গাঁজা সেবন করে। আমি তাকে নিষেধ করলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে রোববার রাতে আমি দোকান থেকে বাড়ি ফেরার সময় সে আমার পিছন থেকে এসে গলাই কোপ মারে। এ সময় আমি রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে সে পালিয়ে যায়।’ স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদ আলী একজন মাদকসেবী। তিনি গ্রামে প্রকাশ্য বিভিন্নভাবে মাদক সেবন করে থাকেন। তাঁর কারণে গ্রামের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে তিনি স্থানীয়দের বিভিন্নভাবে হামলার ভয় দেখায়। ফলে তাঁর বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পান না। জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, খয়েরহুদা গ্রামে যে ঘটনা ঘটেছে, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে গত রোববার রাতেই তাঁকে আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)