আলমডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে

আপলোড তারিখঃ 2020-08-25 ইং
আলমডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে ছবির ক্যাপশন:
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন, ‘যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।’ আলমডাঙ্গা উপজেলার করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই যদি সচেতন না হন, তাহলে করোনা মোকাবিলা করা সম্ভব হবে না। তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। সভায় বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন পৌর মেয়র হাসান কাদির গনু, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির উপজেলা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি, প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল্লাহিল কাফি, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু ও আলমডাঙ্গা থানার ওসি তদন্ত মাসুদুর রহমান মাসুদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, আবু হোসেন আবু, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, অ্যাড. আব্দুল মালেক, আমিরুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম রোকন, আব্দুল হালিম মন্ডল, মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান রুন্নু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও জহুরুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)