ভ্যানিলা ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-24 ইং
ভ্যানিলা ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাতগাড়ি মোড়ের মেসার্স ভ্যানিলা ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরির অপরাধে এ জরিমানা করা হয়। এ সময় কারখানাটিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়। এদিকে একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে জানানো হয়েছে, গত সপ্তাহে পানি সাপ্লাই কারখানায় অভিযানের পর আজ একটিতে গিয়ে দেখা গেছে, নির্দেশনা অনুযায়ী তাঁরা পানির জারে মেয়াদ-মূল্য ইত্যাদি লিখে দিচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)