আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই জুয়াড়িকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-24 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই জুয়াড়িকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:আলমডাঙ্গায় দুই জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ। জুয়া খেলার সময় হাটবোয়ালিয়া ফাঁড়ির পুলিশ তাঁদের আটক করে। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের বিচারে তাঁদের দুজনকে ৩ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়।জানা গেছে, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া এলাকায় জুয়া খেলার সময় ক্যাম্প পুলিশের আইসি এসআই বজলুর রশীদ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে হাটবোয়ালিয়ার ওমর আলীর ছেলে আতিয়ার রহমান ও হাটুভাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলমগীর হোসেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলীকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জুয়া খেলার দায়ে প্রত্যেকে ১৬ শ টাকা করে দুজনকে ৩ হাজার ২ শ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)