দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-24 ইং
দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:দর্শনায় ফার্মেসি, স্টেশনারি দোকান, হোটেলসহ ৬ ব্যবসাপ্রতিষ্ঠানে বিভিন্ন অপরাধে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন দর্শনা রেলবাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রেলবাজারের পপুলার মেডিকেল স্টোরে ট্রেড লাইসেন্স না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ৩ হাজার টাকা, মন্জু ফার্মেসির ট্রেড লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা, দর্শনা মেডিকেলে ট্রেড লাইসেন্স না থাকায় ৫ শ টাকা, আল আমিন ফার্মেসির ১ হাজার টাকা, এক পলক স্টেশনারি দোকানে শিশু খাদ্য লাইসেন্সের মেয়াদ না থাকায় ৩ হাজার টাকা, ধানসিঁড়ি হোটেলে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন পেশকার কামরুজ্জামান, এখলাস উদ্দিনসহ আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)