মেহেরপুরে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2020-08-24 ইং
মেহেরপুরে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ মেহেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা, পরিচিতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা শাখার সভাপতি রোকসানা আরা রেক্সোনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি শেখ শহীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সিনিয়র সহসভাপতি শারমিন শহীদ, প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি, সদস্য মনির আল মিজান, বিথী আরা ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক আক্কাস আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হলে তাঁদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ মেহেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। রোকসানা আরা রেক্সোনাকে সভাপতি, আবদুল্লাহ আল মামুন রাসেলকে সাধারণ সম্পাদক করে মোট ৪১ সদস্য বিশিষ্ট ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আবুল হাসনাত দিপু, ফৌজিয়া আফরোজ তুলি, সহসম্পাদক সুলতানা রাজিয়া টনি, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোহিত, কোষাধ্যক্ষ মানিক হসেন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এম সাইদুর রহমান, নির্বাহী সদস্য রাহিনুজ্জামানের পলেন, তোজাম্মেল আজম, গোলাম মোস্তফা, মুফলেহুর রহমান কোয়েল, এস এ মালেক, রিণ্টু রহমান, রাজীব, এস এম রফিকুল আলম, নাসির উদ্দিন, আমজাদ হোসেন, চায়না পারভীন, ফারহানা তাসনিম হ্যাপি, শামস আলদীন, নিহাজ খান, মিনারুল ইসলাম, জিনারুল ইসলাম, ইতি, মিরাজুল ইসলাম, মনিরা মিলি, নাসরিনা নাজনীন, সাব্বির হোসেন সোহাগ, সাধন কর্মকার, সন্তোষ কর্মকার, অনামিকা সুলতানা, কানিজ সুলতানা, জিনান তাসনিম, অনিকা হাসান, রচনা ও শরীফ আনজুম রত্নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)