আলমডাঙ্গায় দুটি বেকারি ও গণপরিবহনে জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-23 ইং
আলমডাঙ্গায় দুটি বেকারি ও গণপরিবহনে জরিমানা ছবির ক্যাপশন:
যাত্রীবাহী বাসে স্বাস্থ্যবিধি উপেক্ষা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি আলমডাঙ্গা অফিস: স্বাস্থ্যবিধি উপেক্ষার অভিযোগে তিন যাত্রীবাহী বাস ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-সামগ্রী তৈরির অভিযোগ দুই বেকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া রোডে চলাচলকারী তিনটি যাত্রীবাহী বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি বাসে ৩ হাজার বাকি দুটি বাসে ১ হাজার করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে আলমডাঙ্গা শহরের দুই বেকারিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-সামগ্রী প্রস্তুতের অভিযোগে মুসলিম বেকারিকে ১০ হাজার ও মণি ফুডকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)