চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-23 ইং
চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, অটোতে রেকসিনের কাপড় দিয়ে পার্টিশন না দেওয়া এবং হেলমেট পরিধান না করাসহ আইন অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। জানা গেছে, বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজার ও সমবায় নিউ মার্কেট এলাকায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এ মোট ৯টি মামলায় ৯ জনকে ৩ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায়, গরীব মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। তিনি, স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব বোঝাতে জনসচেতনতামূলক প্রচারণা এবং জনগণ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এজন্য ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ থেকে দোকানের মালামাল সরানোর নির্দেশনা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)