পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটি, আটকে আছে নমুনা!

আপলোড তারিখঃ 2020-08-23 ইং
পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটি, আটকে আছে নমুনা! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের কোনো ফলাফল নেই, নতুন ১৬ জন সুস্থ নিজস্ব প্রতিবেদক: সচল হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। গতকাল শনিবারও কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার কোনো নমুনার পরীক্ষা করা হয়নি। কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটির কারণে চুয়াডাঙ্গার ২২৪টি নমুনাসহ পিসিআর ল্যাবে আটকে আছে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও নড়াইলের প্রেরিত নমুনার ফলাফলও। তবে কুষ্টিয়া পিসিআর ল্যাব গতকাল কুষ্টিয়া জেলার মাত্র দুটি নমুনা ও মেহেরপুরের মাত্র সাতটি নমুনাসহ মোট ৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে সবগুলোর ফলাফলই নেগেটিভ। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোনো নমুনা সংগ্রহ করেনি। এদিকে, চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ প্রেরিত শুক্রবারের ৮টি নমুনাসহ কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার ২২৪টি নমুনার ফলাফল আটকে আছে। জেলায় সর্বশেষ গত বুধবার (১৯ আগস্ট) ১৭ জন করোনা আক্রান্তের ফলাফল আসে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে। গতকাল আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে নতুন ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৬৬০টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৪৩৬টি, পজিটিভ ১ হাজার ১০৮ জন ও নেগেটিভ ৩ হাজার ২৩৮ জন। ফলাফল পেতে বাকি আছে ২২৪টি নমুনার। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হোম আইসোলেশন থেকে ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৬১০ জন ও মৃত্যু ২৫ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪১৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৪৯ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)