কার্পাসডাঙ্গা কলেজের মেইন গেট ও প্রাচীরের নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-08-23 ইং
কার্পাসডাঙ্গা কলেজের মেইন গেট ও প্রাচীরের নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের মেইন গেট ও সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আলী মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, এম এ গফুর, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু, প্রভাষক গিয়াস উদ্দিন, আয়ুব হোসেন, নাজমা আক্তার বানু, যুবলীগের নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগের নেতা অপু সরকার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)