মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2020-08-23 ইং
মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ শিল্পকলা একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি, হামদ-নাতসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিল্পকলা একাডেমির সদস্য ফৌজিয়া আফরোজ তুলি, আবুল হাসনাত দিপু, মোহিদুল ইসলাম মুহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)