আলমডাঙ্গায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2020-08-23 ইং
আলমডাঙ্গায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে স্বাধীনতা স্তম্ভ মোড়ে যুবলীগের অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর যুবলীগের আহ্বায়ক আশাদুল হক ডিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আহমেদ লাল মল্লিক, রাজু আহমেদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য নেছার আহমেদ প্রিন্স, সিদ্দিকুর রহমান মাস্টার ও সবুজ আহমেদ। উপজেলা যুবলীগের সদস্য শেখ মনিরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবলীগ সদস্য সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান হিটু, সালাহ উদ্দিন, সনি, মাহবুব, পাপন, পৌর যুবলীগের সদস্য সাব্বির, রিভেন, রকি, সুমন, হাসিব, কামাল, মামুন, সোহান, রনি, রাসেল, সাগর, রিপন, সাইফুল, রুদ্র, সোহাগ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)