দিপক আচার্যের জেল, মালামাল জব্দ!

আপলোড তারিখঃ 2020-08-22 ইং
দিপক আচার্যের জেল, মালামাল জব্দ! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভেজাল মশলা তৈরির কারখানায় অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভেজাল মশলা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে শিশুস্বর্গের নিকট মাথাভাঙ্গা নদীর ধারে অবস্থিত শ্রী দিপক আচার্যের মশলার মিলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ভেজাল শুকনা মরিচের গুড়া, শুকনা মরিচ জব্দসহ কারখানার মালিক শ্রী দিপক আচার্যকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত দিপক আচার্য (৪৫) চুয়াডাঙ্গা জেলা শহরের বড় বাজার পাড়ার অনিল চন্দ্র আচার্যের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডের শ্রী দিপক আচার্যের মশলার মিলে ভেজাল মশলা প্রস্তুত করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। সে সময় সেখান থেকে প্রচুর পরিমাণ ভেজাল শুকনা মরিচের গুড়া ও ভেজাল শুকনা মরিচ উদ্ধার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল ঝালের গুড়া প্রস্তুত করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৫ ধারায় শ্রী দিপক আচার্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর দিকে, জব্দকৃত শুকনা মরিচ মাথাভাঙ্গা নদীতে ভাসিয়ে ধ্বংস করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)