করোনা: কুষ্টিয়ায় আটকে আছে চুয়াডাঙ্গার ২২৪টি নমুনার ফলাফল!

আপলোড তারিখঃ 2020-08-22 ইং
করোনা: কুষ্টিয়ায় আটকে আছে চুয়াডাঙ্গার ২২৪টি নমুনার ফলাফল! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের আক্রান্তের নতুন কোনো ফলাফল গতকাল শুক্রবারও পায়নি জেলা সিভিল সার্জন অফিস। তবে কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরিত নতুন আরও ৮টি নমুনাসহ ২২৪টি নমুনা আটকে আছে। এই নমুনাগুলোর রিপোর্ট এখনো আসেনি। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে আরও ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে সিভিল সার্জন অফিস জানায়। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে। এল আগে গত বৃহস্পতিবারও জেলা সিভিল সার্জন অফিস কুষ্টিয়া পিসিআর ল্যাব হতে কোনো নমুনার ফলাফল পায়নি। জেলায় সর্বশেষ গত বুধবার (১৯ আগস্ট) ১৭ জন করোনা আক্রান্তের ফলাফল আসে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ শ ৮ জনে। গত বুধবার করোনা পরীক্ষার জন্য করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৭৬ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গত বুধবার প্রেরিত ৭৬ টি নমুনাসহ ফলাফল পেতে বাকী ছিলো ১৮১টি নমুনার। এদিকে, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ আরও ৩৫ জনের ও গতকাল শুক্রবার আরও ৮ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠিয়েছে। পূর্বের ১৮১টি, গত দুদিনের ৪৩টিসহ চুয়াডাঙ্গার মোট ২২৪টি নমুনার ফলাফল কুষ্টিয়া পিসিআর ল্যাবে আটকে আছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪৬৬০টি, প্রাপ্ত ফলাফল ৪৪৩৬টি, পজিটিভ ১১০৮ জন, নেগেটিভ ৩২৩৮ জন। ফলাফল পেতে বাকী আছে ২২৪টি নমুনার ও জেলায় মোট সুস্থ ৫৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। জেলায় গতকাল শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত হোম আইসোলেশনে আছেন ৪৩০ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৪ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)