আত্মহত্যার প্ররোচণার মামলায় প্রাগপুরের আসাদুল আটক

আপলোড তারিখঃ 2020-08-22 ইং
আত্মহত্যার প্ররোচণার মামলায় প্রাগপুরের আসাদুল আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: স্ত্রীর আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় আলমডাঙ্গার প্রাগপুরের আশাদুল মন্ডলকে পলাতক অবস্থায় মেহেরপুরের গাংনী উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে মোবাইলফোন ট্র্যাকিং করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম তাঁকে গ্রেফতার করে। যৌতুক না পেয়ে ৩ সন্তানের জননীকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে গত ১৩ আগস্ট রাতে আশাদুলের বিরুদ্ধে থানায় মামলা হয়। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, ‘স্ত্রীর আত্মহত্যায় প্ররোচিত করার মামলার আসামী আলমডাঙ্গার প্রাগপুরের আশাদুল মন্ডল পলাতক ছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইলফোন ট্র্যাকিং করে মেহেরপুরের গাংনী উপজেলা আমতৈল গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)