মেহেরপুরের আমঝুপি গ্রামকে বিভক্ত করে ওয়ার্ড গঠন করার প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-08-21 ইং
মেহেরপুরের আমঝুপি গ্রামকে বিভক্ত করে ওয়ার্ড গঠন করার প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামকে বিভক্ত করে ওয়ার্ড গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে আমঝুপি গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন আমঝুপি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাস্তুহারা লীগের সভাপতি আব্দুল মতিন বাবলু জম। এছাড়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তাক রাজা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমঝুপি ইউপিকে বিভক্ত করে আমঝুপি ও শ্যামপুর ইউপিতে বিভক্ত করা হয়। এতে আমঝুপি গ্রামকে ওয়ার্ড না করে এ গ্রামের কিছু অংশ নিয়ে অন্য গ্রামের সঙ্গে যুক্ত করে ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের সুবিধার কথ বিবেচনা করে এ গ্রামকে একটি ওয়ার্ড ঘোষণার দাবি জানান বক্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)