পুলিশ জনগণের বন্ধু -এএসপি আবু রাসেল

আপলোড তারিখঃ 2020-08-21 ইং
পুলিশ জনগণের বন্ধু -এএসপি আবু রাসেল ছবির ক্যাপশন:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানে জীবননগর থানার আন্দুলবাড়ীয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জীবননগর থানা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু রাসেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে আবু রাসেল বলেন, ‘পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন থেকে সকল প্রকার মাদক, চুরি-ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভ টিজিং-সহ সকল অন্যায়-দুর্নীতি নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এ সময় তিনি এলাকার অপরাধীদের হুঁশিয়ারী করে দিয়ে রাষ্ট্র ও সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘আপনারা পুলিশকে কখনো ভয় পাবেন না। পুলিশ জনগণের বন্ধু। আপনারা আমাদের সাহায্য না করলে আমাদের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান আনিস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)