আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এই তিন প্রতিষ্ঠানে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজেস্ট্রেট ফিরোজ হোসেন, পাট অধিদপ্তরের পরিদর্শক আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইনে ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় অপর্না খাদ্য ভান্ডারের সত্বাধিকারী শ্রী-দাম পাল, হাটবোয়ালিয়া মিষ্টান্ন ভান্ডার সত্বাধিকারী দেলবার ও মেসার্স পান্না ট্রেডার্স সত্বাধিকারী আশিকুর রহমান পান্নাকে মোট ১৮ হাজার জরিমানা করা হয়।
