আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও যুবতী মৃত্যুশয্যায়

আপলোড তারিখঃ 2020-08-20 ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও যুবতী মৃত্যুশয্যায় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই বছরের এক শিশু ও এক যুবতী এখন মৃত্যুশয্যায়। গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ির ছাদে খেলতে গিয়ে শিশুটি বিদ্যুতস্পৃষ্ট হলে শিশুটিকে বাঁচাতে গিয়ে নদী খাতুন নামের এক যুবতীও বিদ্যুতস্পৃষ্ট হয়। আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নদী খাতুন (২২) একই গ্রামের ঠান্ডুর মেয়ে ও শিশু নাঈম তাদের প্রতিবেশী কাউসার আলীর ছেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এ রিপোর্ট লেখাপর্যন্ত তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)