ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শেখ রাসেল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক মিনা, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, আওয়ামী লীগ নেতা খান সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-ইমরান, জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তিবিষয়ক সম্পাদক জে এম অনিম আহম্মেদ সোহান, সহ-সম্পাদক তানভীর হোসেন রনিসহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
