আলমডাঙ্গায় রক্তদানসহ রণতরী স্বেচ্ছাসেবী সংগঠণের বিভিন্ন কর্মসূচি পালন

আপলোড তারিখঃ 2020-08-18 ইং
আলমডাঙ্গায় রক্তদানসহ রণতরী স্বেচ্ছাসেবী সংগঠণের বিভিন্ন কর্মসূচি পালন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রণতরী স্বেচ্ছাসেবী সংগঠণের উদ্যোগে বৃক্ষরোপণ, বিনামূল্যে মাস্ক বিতরণ ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কালিদাশপুর পাইকপাড়ায় এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণসহ এলাকায় মাস্ক বিতরণ ও ফ্রি রক্তদান করা হয়। অনুষ্ঠানে জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাইমুল ইসলাম নুহাস, সম্পাদক সাইফ মাহমুদ, সহসভাপতি মাসুম পারভেজ নাহিদ, যুগ্ম সম্পাদক জীবন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাওন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক শাহিনুজ্জামান উৎসব, সহসাংগঠনিক সম্পাদক জুবায়ের রহমান, প্রচার সম্পাদক আবু জাফর, উপদেষ্টা হাজী হাসানুজ্জামান আরিফ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)