ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের পিতা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের পিতা হাজি মো. নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার তিনি আলমডাঙ্গা কলেজপাড়ার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর এবং ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। তাঁর জেষ্ঠ্য পুত্র চুয়াডাঙ্গা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় আলমডাঙ্গা দারুস সালাম মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে দারুস সালাম কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে।
এদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের পিতা ও সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ ও দর্শনা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ বিসিএস শিক্ষা ক্যাডার সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ।
