দামুড়হুদার মোক্তারপুরে সংঘর্ষে নারীসহ দুজন আহত, পাল্টাপাল্টি মামলা

আপলোড তারিখঃ 2020-08-18 ইং
দামুড়হুদার মোক্তারপুরে সংঘর্ষে নারীসহ দুজন আহত, পাল্টাপাল্টি মামলা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে জমি-জমা নিয়ে সংঘর্ষে নারীসহ দুইপক্ষের দুজন আহত হয়েছেন। এ ঘটনায় এক পক্ষের দুজন আসামিকে আটক করে থানার পুলিশ। দামুড়হুদা মডেল থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন- মোক্তারপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩৩) ও উত্তর চাঁদপুরের মোস্তাকের স্ত্রী সাথী খাতুন (২৫)। আটককৃতরা হলেন- উত্তর চাঁদপুর গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে আব্দুর আলিম (৫২) ও একই গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে আব্দুল আজিজ (৫৫)। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মোক্তারপুর গ্রামের আব্দুল জালাল বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় উত্তর চাঁদপুর গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে আব্দুল আলীম, আব্দুল আজিজ, আব্দুল হালিম, আব্দুল আজিজের ছেলে হাসান আলী, মোস্তাক আলী ও আব্দুল আলিমের ছেলে মামুনের বিরুদ্ধে মামলা করেন। অপর পক্ষের উত্তর চাঁদপুর গ্রামের আব্বস বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মোক্তারপুর গ্রামের আব্দুলের ছেলে শফিকুল ইসলাম, সামাদ, হাফিজ, মিনারুর, রাজ্জাকের ছেলে নুহুনবী, নবীর ছেলে বাবু, জালালের ছেলে রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)