ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা সদরের বেবি কেয়ার স্কুলের স্বত্বাধিকারী জালাল উদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। জালাল উদ্দীন চুয়াডাঙ্গা মার্কেটপাড়ার মৃত নঈম উদ্দীনের ছেলে। তিনি দীর্ঘদিন দামুড়হুদা বাসস্ট্যান্ডপাড়ার বসবাস করতেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। জালাল উদ্দীন করাচীতে সেনা বাহিনী চাকরি করতেন। পরে ১৯৭১ সালে তিনি ওখান থেকে পালিয়ে আসে বাংলা দেশে দামুড়হুদায় বসবাস করেন। তিনি কিছুদিন উপজেলার কানন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরে দামুড়হুদা বাসস্ট্যান্ডপাড়ায় বেবি কেয়ার কিন্টার গার্টেন নামে স্কুল প্রতিষ্ঠা করেন এবং সেখানেই তিনি নিজ বাড়িতে থাকতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
