ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: তিনদিন ব্যাপী পোস্টার প্রচারণার অংশ হিসেবে মেহেরপুর জেলা কোর্ট প্রাঙ্গণে এবং আইনজীবী সমিতি এলাকায় গতকাল মঙ্গলবার ২১শে মার্চ থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে নেতা-কর্মীরা পোস্টার প্রচারণায় অংশ নেয়। `জাতীয় সম্পদ, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পূনঃরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাক ও বাজারে আগুন বিপর্যস্ত জনজীবন` এই শিরোনামে দুটি পোস্টার জনগণকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং জনগণের মতামতকে সংগঠিত করার লক্ষে এই পোস্টার প্রচারণা পরিচালিত করছে মেহেরপুর জেলা বিএনপি।
