জীবননগরে লোকমোর্চার মাসিক সভা ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-08-18 ইং
জীবননগরে লোকমোর্চার মাসিক সভা ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে লোকমোর্চার মাসিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা লোকমোর্চার কার্যালয়ে এ মাসিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা লোকমোর্চার সহসভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মাসিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান, রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি সাজ্জাদ বিশ^াস, আন্দুলবাড়িয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আব্দুল ওয়াদুদ, রায়পুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সীমান্ত ইউনিয়নের আজিজুল হক, ওয়েভ ফাউন্ডেশনের উপসমন্বকারী কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ। আলোচনা সভা শেষে জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জীবননগর থানা জামে মসজিদের ইমাম আব্দুল মালেক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)