ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর পৌরসভার হলরুমে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এ সময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, শাকিল রাব্বি ইভান, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমানুর রহমান সোহেল, মেজবাহউদ্দিন, মাহাবুব হাসান ডালিম, সাইদুর রহমান, শেখ সারাফাত, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
