চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান বিল্লালের মৃত্যু, এমপি ছেলুনের শোক

আপলোড তারিখঃ 2020-08-17 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান বিল্লালের মৃত্যু, এমপি ছেলুনের শোক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান বিল্লাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তিনি নিজ হানুরবাড়াদিতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জানা গেছে, আবু সুফিয়ান দীর্ঘদিন যাবত ক্যানসারে আক্রান্ত ছিলেন। গতকাল দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর হানুরবাড়াদি ঈদগাগ ময়দানে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল করিম, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এদিকে, সদর উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান বিল্লালের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। এক শোক বিবৃতিতে বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে মরহুমের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ সংগঠককে হারাল। শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)