ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে বিদ্যুৎস্পৃষ্টে সুকজান খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সুকজান খাতুন ওই গ্রামের ফরিদুর রহমানের স্ত্রী। গতকাল রোববার বেলা তিনটার দিকে মোটরের তার লাগাতে গিয়ে এ বিদ্যুৎস্পৃষ্টে এ মৃত্যুর ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের ফরিদুর রহমানের স্ত্রী সুকজান খাতুন পানি আনতে যেয়ে দেখেন মোটরের তার ছিড়ে পড়ে রয়েছে। সেই তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাঁর ভাই কাদের মোটরের কাছে গিয়ে দেখেন, তাঁর বোন মাটিতে পড়ে আছে। কাদের চিৎকার দিলে পরিবারের লোকজন এসে দেখেন সুকজানকে উদ্ধার করে। তবে আগেই সুকজানের মৃত্যু হয়। গতকাল সন্ধ্যা সাতটার দিকে তাঁর নিজ গ্রামের কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
