ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে নিজের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কোলা গ্রামে অভিযান চালিয়ে লম্পট পিতা নাড়ু গোপাল সরকার (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত নাড়ু গোপাল সরকার উপজেলার কোলা গ্রামের মৃত কমলেশ সরকারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের নাড়ু গোপাল সরকার তাঁর ১২ বছর বয়সী ছোট মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন। গত ৮-৯ মাস যাবৎ তিনি তাঁর ছোট মেয়েকে যৌন হয়রানি করতেন। এ কারণে ইতোপূর্বে তাঁর মেয়ে লজ্জায় বিষপান করেছিল। তখন লোক-লজ্জার ভয়ে মা ও মেয়ে কাউকে কিছু বলেনি। সর্বশেষ গত ৭ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে নাড়ু গোপাল খারাপ উদ্দেশ্যে তাঁর মেয়ের ঘরে প্রবেশ করে যৌন নির্যাতনের চেষ্টা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় নাড়ু গোপাল সরকারের স্ত্রী ও মেয়ে থানায় এসে অভিযোগ করেঠেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নাড়ু গোপাল সরকারকে আটক করা হয়। এ ব্যাপারে মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে আটক করে। আসামি এবং ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু আইনের ২২ ধারায় লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
