সংকটকালীন এ পরিস্থিতি সরকার দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে

আপলোড তারিখঃ 2020-08-17 ইং
সংকটকালীন এ পরিস্থিতি সরকার দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: অনলাইন প্লাটফর্মে চুয়াডাঙ্গায় আগস্ট মাসের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্ব এখন সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশেও এ সংকট আছে। সরকার এই সংকটকালীন পরিস্থিতি দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সরকার এরকম পরিস্থিতিতে একটি গাইডলাইন করে দিয়েছে। সেটি আমাদের সবারই মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অথচ আমরা মানছি না বলেই প্রতিনিয়তই আমাদের জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন আর ছাড় দেওয়ার সুযোগ নেই। সুতরাং আমাদের স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হতে হবে।’ জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে আমরা মিটিংসহ যাবতীয় সরকারি কাজ করছি। উন্নয়নমূলক কাজ থেমে নেই। গত কয়েকমাসে চুয়াডাঙ্গার অন্যান্য সব কাজ স্বাভাবিক আছে। এখন শক্ত হয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হবে।’ এ সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও নিজ নিজ কার্যালয় থেকে জুম অ্যাপে যুক্ত থেকে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)